• খেলা

    সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি

      প্রতিনিধি 19 September 2025 , 12:38:53 প্রিন্ট সংস্করণ

    টানা তিন দিন তিন হেভিওয়েট প্রতিপক্ষকে মোকাবিলার চ্যালেঞ্জ।
    টানা তিন দিন তিন হেভিওয়েট প্রতিপক্ষকে মোকাবিলার চ্যালেঞ্জ।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এশিয়া কাপের গ্রুপ পর্বের নাটকীয় সমাপ্তি শেষে অবশেষে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোরে ওঠা। শ্রীলঙ্কার জয়েই ভর করে লিটন দাসের দল জায়গা করে নিয়েছে সেরা চারে। এবার সামনে অপেক্ষা আরও কঠিন পরীক্ষা—ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই।

    ‘বি’ গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)। আর দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল খেলবে বাকি তিন দলের বিপক্ষে একবার করে।

    বিজ্ঞাপন

    বাংলাদেশের সামনে তাই টানা তিন দিন তিন হেভিওয়েট প্রতিপক্ষকে মোকাবিলার চ্যালেঞ্জ।

    সুপার ফোরে বাংলাদেশের সূচি

    দেখে নিন সুপার ফোরে বাংলাদেশের ম্যাচের সূচি
    শ্রীলঙ্কার জয়ে ভর করে সুপার ফোরে বাংলাদেশ
    ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — দুবাই
    ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত — দুবাই
    ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান — দুবাই
    তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

    এখন দেখার বিষয়, গ্রুপ পর্বের ধাক্কা সামলে সুপার ফোরের মঞ্চে লিটন-মোস্তাফিজরা কতটা দূর এগোতে পারেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু