প্রতিনিধি 21 January 2026 , 11:15:07 প্রিন্ট সংস্করণ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে মাঠপর্যায়ের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই দেশব্যাপী আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় নামতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের এই লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হবে আগামী দিনের সংসদ।

ইসি জানায়, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতীয় এই নির্বাচনে অংশগ্রহণ করতে বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা। তবে ভোটের মাঠে কারা থাকছেন আর কারা সরে যাচ্ছেন সে চিত্র পরিষ্কার হবে তার আগেই।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদে দলীয় মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের বিধানে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী তার সইযুক্ত কোনো লিখিত নোটিশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখ বা তার আগে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।