• শিরোনাম

    পবিত্র শব-ই মেরাজ মেরাজ: মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত রাত

      প্রতিনিধি 16 January 2026 , 8:55:05 প্রিন্ট সংস্করণ

    পবিত্র শব-ই মেরাজ মেরাজ: মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত রাত। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবদুর রহমান খান: আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র লাইলাতুল মেরাজ বা শব-ই মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে, আল্লাহর প্রিয় হাবিব ও শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) মহান রাব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন।

    তিনি আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে, উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়াতে ফিরে এসেছিলেন। তাই মুসলমানদের জন্য পবিত্র শব-ই মেরাজ অত্যন্ত মহিমান্বিত। পবিত্র কুরআনে এই অলৌকিক ঘটনাকে ইসরা (রাতে ভ্রমণ) ও মিরাজ (ঊর্ধ্বগমন) হিসেবে বর্ণনা করা হয়েছে।

    বিজ্ঞাপন

    পবিত্র শব-ই মেরাজ উপলক্ষে, ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার-বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মাদ্রাসা, খানকা, ধর্মীয় ও সামাজিক সংগঠন ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    অপরদিকে, মহিমান্বিত রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কুরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন।

    উল্লেখ্য, পবিত্র শব-ই মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরীফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:49 PM ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা 3:31 PM ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে কোন দায়িত্বে 2:47 PM সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা 2:04 PM ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের 1:46 PM ইরানে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত 1:22 PM চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, শিগগিরই সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী 1:09 PM কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ 12:55 PM ওপেন হার্ট সার্জারির পর ফজলুর রহমান বাবুর বর্তমান অবস্থা জানালো পরিবার 12:44 PM প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ 12:35 PM হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা