• অপরাধ

    রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯

      প্রতিনিধি 15 January 2026 , 12:25:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ (ঊনত্রিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা ৯ জন, রূপনগর থানা ৬ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, কলাবাগান থানা ১ জন ও মতিঝিল থানা ৭ জনকে গ্রেফতার করেছে।

    যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহাগ মিয়া (২০), মোঃ মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মোঃ সিফাত (২০),মোঃ মাছুম (২৫),মোঃ লিটন (২৯), আঃ করিম (৪৫) ও মোঃ শফিকুল ইসলাম (৩৩)

    বিজ্ঞাপন

    রূপনগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ উলাদ মিয়া (২৪), মোঃ রায়হান আলী (১৮), মোঃ রনি (১৮), মোঃ নাজমুল হাসান (২২), মোঃ মোস্তাকিন (২৫) ও মোঃ নাঈম হাওলাদার (৩১)

    অন্যদিকে শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাবুল (২২), মোঃ সাগর সরদার (২২) ,মোঃ রিয়াদ হোসেন (১৯),মোঃ নাহিদুল ইসলাম (৩৮),মোঃ শাকিল আহম্মেদ (২৮) ও মোঃ ইসলাম (৩৮)

    এছাড়া কলাবাগান সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ সবুজ হোসেন (৩২))

    মতিঝিল থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) মতিঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- সুমন বসাক (৪৫),মোঃ আনিসুর রহমান (৪৪),মোঃ নিয়াজ হোসেন লোটাস (৪৫), মোঃ মনির (৫৫), মোঃ নুর আলম (২৪),মোঃ সুরুজ মিয়া (৩০) ও মোঃ হারুন (৫০)।

    গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া কর্মকর্তা তালেবুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি 4:10 PM পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির