• রাজনীতি

    যে কারণে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা

      প্রতিনিধি 14 January 2026 , 11:43:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন ডা. তাসনিম জারা। এনসিপি ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলে অবশেষে নিজের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন তিনি।

    মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডা. তাসনিম জারা জানান, দেশের পুরোনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার অভাব স্পষ্ট। সব জায়গায় জটিলতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন, তিনিই আবার নিয়োগদাতা- এতে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।

    একই সঙ্গে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহি নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

    জনগণের মনোভাবের কথা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। তারা আর পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন।

    উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। তবে পরে তিনি ঘোষণা দেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা