• খেলা

    ৪১ রানে আরব আমিরাতকে হারালো পাকিস্তান

      প্রতিনিধি 18 September 2025 , 1:24:12 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৪১ রানে আরব আমিরাতকে হারালো পাকিস্তান। টসে জিতে আমিরাত প্রথমে ফিল্ডিং নেয়। প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তেমন বড় সংগ্রহ করতে পারেনি পাকিস্তান। ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে পাকিস্তান। ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৪ বলে ১০৫ রান সংগ্রহ করে আমিরাত। ফলে ১ রানের হার মেনে নিতে হলো আমিরাতকে। আার এশিয়া কাপের লড়াই থেকে ছিটকে গেল তারা। আর পাকিস্তান এশিয়া কাপে নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখল।

    দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। রানের খাতা খোলার আগেই ডিপ থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব (২ বলে ০)। এ নিয়ে এশিয়া কাপে তিন ম্যাচেই ডাক মারলেন এই ওপেনার।

    শাহিবজাদা ফারহান ১২ বল খেলে মাত্র ৫ রান করে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে হন জুনায়েদ সিদ্দিকির দ্বিতীয় শিকার। ৯ রানে ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

    বিজ্ঞাপন

    তৃতীয় উইকেটে ফখর জামান আর সালমান আগা ৫১ বলে ৬১ রানের জুটিতে বিপদ অনেকটাই কাটিয়ে উঠেছিলেন। ২৭ বলে ধীরগতির ২০ রান করে সালমান ফিরলে ভাঙে এই জুটি। এরপর আবার বিপদে পড়ে পাকিস্তান।

    ফিফটি করেই সাজঘরের পথ ধরেন ফখর। ৩৬ বলে তার ৫০ রানের ইনিংসে ছিল ২ চার আর ৩ ছক্কার মার।

    সিমরানজিত সিংয়ের শিকার হয়ে হাসান নেওয়াজ ৩ আর খুশদিল শাহ ফেরেন ৪ করেই। একশর আগে (৯৩ রানে) ৬ উইকেট হারায় পাকিস্তান।

    ৪ রানে আউট হন মোহাম্মদ নেওয়াজও। ঝড় তুলতে গিয়ে ১৪ বলে ১৮ রানের ইনিংস খেলে জুনায়েদের বলে বোল্ড হন মোহাম্মদ হারিস।

    ভারত ম্যাচের মতো শেষদিকে এসে ঝড় তুলে দলকে লড়াকু পুঁজি এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ১৪ বলে ৩ চার আর ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

    আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি মাত্র ১৮ রানে নেন ৪টি উইকেট। ২৬ রানে ৩ উইকেট শিকার সিমরানজিত সিংয়ের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী