• রাজনীতি

    ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

      প্রতিনিধি 3 January 2026 , 12:37:32 প্রিন্ট সংস্করণ

    জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

    এর আগে ২৫ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াত আমিরের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    বিজ্ঞাপন

    এই আসন থেকে বিএনপির স্থানীয় সংগঠক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

    জামায়াত ও বিএনপির প্রধান দুই প্রার্থীর পাশাপাশি আরও ছয়টি দল ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন- আহমেদ সাজেদুল হক রুবেল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম), মো. শামসুল হক (জাতীয় পার্টি), মো. আশফাকুর রহমান (জাতীয় সমাজতান্ত্রিক দল), খান শোয়েব আমান উল্লাহ (জনতার দল), মোবারক হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা