• রাজনীতি

    খালি পায়ে এবং হাতে প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান

      প্রতিনিধি 25 December 2025 , 1:43:00 প্রিন্ট সংস্করণ

    খালি পায়ে প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেষ হলো দীর্ঘ ১৭ বছর ৩ মাসের দীর্ঘ প্রতীক্ষা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার পর এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। টার্মিনালের বাইরে এসেই তারেক রহমান নিজের পায়ের জুতো খুলে ফেলেন। খালি পায়ে পবিত্র মাতৃভূমির মাটি স্পর্শ করেন তিনি।

    বিজ্ঞাপন

    প্রিয় জন্মভূমির মাটির ঘ্রাণ নিতে তাকে এ সময় বেশ আবেগপ্রবণ ও অশ্রুসিক্ত হতে দেখা যায়। এ সময় তিনি হাতেও একটু মাটি নেন। এর মাধ্যমেই সমাপ্তি ঘটল এক দীর্ঘ নির্বাসিত অধ্যায়ের। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর তিনি বিশেষ বাসে চড়ে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

    বিমানের চাকা যখন ঢাকার মাটি স্পর্শ করে, তখন রানওয়ে জুড়ে এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি পরিবারের সদস্যসহ বিমানবন্দর টার্মিনাল থেকে বাইরে বেরিয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত বিএনপি’র শীর্ষ নেতারা, অন্যদিকে বিমানবন্দরের বাইরে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।

    তারেক রহমানকে এক নজর দেখার জন্য ভোর থেকেই বিমানবন্দর এলাকা ও সংলগ্ন মহাসড়কগুলোতে লাখো মানুষের ঢল নামে। ‘রাজপুত্র ফিরছে’, ‘তারেক রহমান স্বাগতম’- এমন সব স্লোগানে পুরো এলাকা ছিল প্রকম্পিত। তাকে বহনকারী বাসটি যখন বিমানবন্দর এলাকা পার হচ্ছিল, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাকে অভিবাদন জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক