• রাজনীতি

    দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে তারেক রহমান

      প্রতিনিধি 25 December 2025 , 10:28:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে সিলেটে অবতরণ করবে বিমানটি। বিমানে বসে দেশে ফেরার ছবি পোস্ট করে যা লিখলেন তারেক রহমান।

    দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

    দীর্ঘ নির্বাসনের অবসানে স্বদেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব অনুভূতি প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে, আকাশপথে ভ্রমণের সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি মাত্র এক শব্দের একটি স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসে লেখা ছিল ‘ফেরা’।

    সঙ্গে প্রকাশ করেন বিমানে বসে তোলা নিজের একটি ছবি। এক শব্দের এই বার্তায় তিনি যেন প্রত্যাবর্তনের আবেগ, স্মৃতি ও প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন 1:57 PM ‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’ 1:38 PM কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই 1:22 PM হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে