• জাতীয়

    আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

      প্রতিনিধি 25 December 2025 , 9:47:58 প্রিন্ট সংস্করণ

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর লোগো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে জনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলকারীদের জন্যও বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

    বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আগত ব্যক্তিদের কোনো ধরনের ব্যাগ, লাঠি বা সন্দেহজনক সামগ্রী বহন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে কোনো যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

    বিজ্ঞাপন

    ডিএমপি জানায়, অভ্যর্থনাকারীরা কোনো অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে গুলশান ও বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান করতে পারবেন না। জনসমাগমের মধ্য দিয়ে মোটরসাইকেল চালানোও নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন-যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম সংশ্লিষ্ট যান-এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

    বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে বলা হয়েছে, বিমানবন্দরে প্রবেশের সময় অবশ্যই এয়ার টিকিট সঙ্গে রাখতে হবে এবং যাত্রীর সঙ্গে কোনো সহযোগী থাকা যাবে না। পাশাপাশি নতুন বাজার থেকে গুলশান-২ এবং গুলশান-২ থেকে নতুন বাজারগামী সড়ক এড়িয়ে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে পুলিশ।

    অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী- টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়িগুলো টঙ্গীর বিশ্ব এজতেমা মাঠে, সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চনব্রীজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আগত গাড়িগুলো নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্য মেলা মাঠ, আমিন বাজার গাবতলী হয়ে আগত গাড়িগুলো উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি বাজার, বাবু বাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিং করতে হবে।

    ডিএমপি জানিয়েছে, এসব যানবাহন ডাইভারশন ও ট্রাফিক ব্যবস্থা আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টা থেকে কার্যকর থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:39 AM পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩