• আন্তর্জাতিক

    তাইওয়ানের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

      প্রতিনিধি 24 December 2025 , 7:50:36 প্রিন্ট সংস্করণ

    তাইওয়ানের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তাইওয়ানের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজধানী তাইপাইয়ের ভবনগুলো ভূমিকম্পে কাঁপলেও এগুলো অক্ষত আছে।

    ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি।

    বিজ্ঞাপন

    তাইয়ানের চিপমেকার টিএসএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী হলেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে তাদের কর্মচারীদের সরিয়ে নিতে হবে। দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি রয়েছে। তাইওয়ান দুটি টেকনোটিক প্লেটের জংশনে অবস্থিত। ফলে এটি ভূকম্পন প্রবণ অঞ্চল।

    সর্বশেষ ২০১৬ সালে তাইওয়ানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে বছর ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। আর স্মরণকালের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। ওই বছর ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন