• বিনোদন

    কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নোরা ফাতেহি গুরুতর আহত

      প্রতিনিধি 21 December 2025 , 1:30:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপটেন্স টিভি।
    ছবি: ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

    শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করার জন্য জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সে গাড়িচালক মদ্যপায়ী ছিল বলে জানা গেছে।

    এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

    বিজ্ঞাপন

    দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যান করে রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ কোনো আঘাত পাননি। তবে এই দুর্ঘটনার ফলে নোরার কনকাশন হয়েছে।

    চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ থাকা দিলেও নোরা সানবার্ন ফেস্টিভালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কনসার্টে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাদের আপকামিং আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপন করার কথা রয়েছে তার।

    জানা যায়, দুর্ঘটনার সময় তার গাড়িতে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজন একসঙ্গে যাচ্ছিলেন জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে।

    এদিকে দুর্ঘটনার ধাক্কা সামলে, মাথার যন্ত্রণা নিয়েই নোরা ফের গাড়িতে ওঠেন ডেভিড গুয়েটার সঙ্গে। অবশেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আহত অবস্থাতেও তার পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল প্রশংসায় ভাসাচ্ছে ভক্তদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী