• আন্তর্জাতিক

    ঘন কুয়াশায় বাস ও গাড়ির সংঘর্ষ, নিহত ৪

      প্রতিনিধি 16 December 2025 , 11:31:27 প্রিন্ট সংস্করণ

    ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
    ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সেখানে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এরপর সেখানে আগুন ধরে যায়।

    ঘন কুয়াশার কারণে সামনে দেখতে না পাওয়ার কারণে এসব বাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    পুলিশের জ্যেষ্ঠ সুপাররিনটেনডেন্ট শোলক কুমার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হচ্ছে। এছাড়া গাড়িগুলো সরিয়ে সড়কটি খুলে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

    যে ২৫ জন আহত হয়েছেন তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। দুর্ঘটনা কবলিত বাস ও গাড়ির যাত্রীদের সরকারি গাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

    সূত্র: এনডিটিভি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা