• রাজনীতি

    ওসমান হাদিকে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স, ঢাকা ছাড়বে দুপুর দেড়টায়

      প্রতিনিধি 15 December 2025 , 12:15:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আজ দুপুরে আহত ওসমান হাদিকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

    তার সঙ্গে সিঙ্গাপুর যাবেন বড় দুই ভাই-ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

    ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অন্য কেউ যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

    বিজ্ঞাপন

    ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘হাসপাতাল থেকে সড়কপথে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখানে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।’

    এর আগে গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

    ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা