• রাজনীতি

    পারিবারিক সিদ্ধান্তে ওসমান হাদিকে বিদেশে নেয়ার প্রস্তুতি

      প্রতিনিধি 14 December 2025 , 8:56:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ মো. ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে বর্তমান শারীরিক অবস্থায় তিনি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত অনুমোদন মেলেনি। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

    থাইল্যান্ড বা সিঙ্গাপুর-এই দুই দেশের যেকোনো একটিতে নেয়ার বিষয়টি আলোচনায় থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত রাতের মধ্যে নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। বর্তমানে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর-এই দুই দেশের কোনো একটি হাসপাতালে নেয়ার বিষয়টি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    বিজ্ঞাপন

    ডা. আব্দুল আহাদ বলেন, সোমবার হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত দুটি দেশ থাইল্যান্ড ও সিঙ্গাপুর নিয়ে আলোচনা চূড়ান্ত। তবে কোন দেশে নেয়া হবে, সেটা রাতের মধ্যে সিদ্ধান্ত হবে।

    তিনি স্পষ্ট করে জানান, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। এ অবস্থায় রোগীকে নেয়া নিরাপদ হবে কি না-সেই বিষয়ে মেডিকেল বোর্ড এখনো ক্লিয়ারেন্স দেয়নি। আশা করছি, আগামীকাল সকালে বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

    উল্লেখ্য, বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক এবং সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন