• জাতীয়

    ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

      প্রতিনিধি 12 December 2025 , 6:38:17 প্রিন্ট সংস্করণ

    হাদী গুলিবিদ্ধের ঘটনা: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন। ছবি: ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলের দিকে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি হাসপাতাল এরিয়ায় প্রবেশ করে।

    বিজ্ঞাপন

    এর আগে, দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। হাদীর সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুম্মার নামাজের পরে পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদী।

    আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়েন। এসময় বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা