• বাণিজ্য

    বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন

      প্রতিনিধি 11 December 2025 , 9:09:23 প্রিন্ট সংস্করণ

    বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তে নীতিনির্ধারকদের বিভক্ত ভোট বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এবং লন্ডন সময় বেলা ১১টা ১১ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক শূন্য দশমিক ৩% কমে দাঁড়ায় আউন্স প্রতি ৪ হাজার ২১৭ দশমিক শূন্য ৯ ডলার।

    বিজ্ঞাপন

    অপরদিকে, ফেব্রুয়ারি সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫% বেড়ে ৪ হাজার ২৪৪ দশমিক ৭০ ডলার হয়। -খবর রয়টার্সের। এ বিষয়ে স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, সুদের হার কমানোর প্রত্যাশায় আগাম অতিরিক্ত বিনিয়োগ হওয়ার কারণেই স্বর্ণে কিছু বিক্রির চাপ তৈরি হয়েছে। তবে তার মতে, স্বর্ণের মৌলিক শক্তিশালী বাজারচিত্র অপরিবর্তিত।

    অপরদিকে, অন্যদিকে রুপা আবারও নতুন উচ্চতা স্পর্শ করেছে। স্পট সিলভার ১% বেড়ে আউন্সপ্রতি ৬২ দশমিক ৩৯ ডলার হয়; এর আগে সেশনের মধ্যেই এটি ৬২ দশমিক ৮৮ ডলার স্পর্শ করে নতুন রেকর্ড গড়ে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১১৬%, যা শিল্প খাতে শক্তিশালী চাহিদা, মজুত কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ‘ক্রিটিক্যাল মিনারেল লিস্ট’-এ রুপা যুক্ত হওয়ার প্রভাব।

    নরম্যান আরও বলেন, রুপার বাজার অত্যন্ত ইতিবাচক। ক্রিটিক্যাল মিনারেল তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ভবিষ্যতে রিজার্ভ গঠনের সম্ভাবনা রয়েছে, যা বাজারকে আরও সংকুচিত করতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:26 AM পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 7:35 PM প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে, অপহরণের ১ ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার 7:23 PM এলপি গ্যাসের দাম নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা 7:22 PM রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুক পোস্টে জামায়াত আমীরের মন্তব্য 7:18 PM এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন 7:08 PM সোহরাওয়ার্দী উদ্যানে-ঢাবি শিক্ষার্থীকে মারধর, ৪ পুলিশ সদস্য ক্লোজড 6:35 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে-ফ্যামিলি কার্ড বিষয়ক সভা, ১০ মার্চ উদ্বোধন 5:23 PM দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারী পদে রদবদল 5:15 PM চট্টগ্রামে হালিশহরে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ 5:08 PM রোজার জন্য বিশেষ মিষ্টি আয়োজন: খেজুর ও বাদামের বরফি