• খেলা

    সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের অবনতি

      প্রতিনিধি 11 December 2025 , 8:39:10 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সর্বশেষ ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দল ৮ ধাপ পিছিয়েছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০৪ তম, তখন ঋতুপর্ণাদের দুর্দান্ত পারফরম্যান্সে এক লাফে ২৪ ধাপ উন্নতি হয়েছিল। তবে এবার ঠিক উল্টো চিত্র-পিটার বাটলারের দল একসঙ্গে ৮ ধাপ নেমে ১১২ তম স্থানে চলে এসেছে।

    বিজ্ঞাপন

    সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে বাংলাদেশের পরপর দুই হারের প্রভাব র‍্যাঙ্কিংয়ে স্পষ্টভাবে পড়েছে। মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজনের কাছে ২-১ গোলে পরাজয়ের ফলে পয়েন্ট কমেছে। গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে যথারীতি স্পেন শীর্ষে, তার ঠিক পরেই যুক্তরাষ্ট্র। ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে, আর আর্জেন্টিনার অবস্থান ৩০ তম। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ এবং নেপাল ৮৯ নম্বরে আছে।

    অপরদিকে, আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এই ৩ দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ উঠে ৯ নম্বরে আছে। উজবেকিস্তান ৩ ধাপ এগিয়ে ৪৯ তম স্থানে, আর চীন এক ধাপ পিছিয়ে এখন ১৭তম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী