• জাতীয়

    রাতেও শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান

      প্রতিনিধি 8 December 2025 , 11:13:29 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্দোলন অব্যাহত রয়েছে রাজধানীর বড় সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের। দাবি আদায়ে দিনভর বিক্ষোভের পর রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামীকাল ঘোষণা করা হবে আরও কঠোর কর্মসূচি।

    সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান চললেও দুপুরে সংঘবদ্ধ হয়ে শিক্ষা ভবন চত্বরের মূল সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় ব্লকেডে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

    বিজ্ঞাপন

    হঠাৎ ব্লকেডে থমকে যায় চারপাশের যান চলাচল। পরে বিকেলে সাত কলেজের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দীর্ঘ বৈঠক করে।

    আলোচনা শেষে শিক্ষার্থীরা বলেন, অধ্যাদেশ জারির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা।

    ২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। এরপর থেকেই বিভিন্ন একাডেমিক জটিলতা ও সমস্যার অভিযোগ তুলে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা