• অর্থনীতি

    টানা চার মাস ধরে কমছে পণ্য রপ্তানি

      প্রতিনিধি 7 December 2025 , 1:11:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের পণ্য রপ্তানি টানা চার মাস ধরে নিম্নমুখী। চলতি বছরের নভেম্বর মাসে রপ্তানি আয় হয়েছে ৩৮৯ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

    ইপিবির তথ্য বলছে, শীর্ষ পাঁচ রপ্তানি খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া বাকি সব খাতেই গত নভেম্বরে রপ্তানি কমেছে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য এবং হোম টেক্সটাইল। এ ছাড়া চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের রপ্তানিও কমতির দিকে।

    নভেম্বর মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩১৪ কোটি ডলার, যা গত বছরের নভেম্বরে তুলনায় ৫ শতাংশ কম। তবে চলতি অর্থবছরের জুলাই–নভেম্বর সময়ে মোট রপ্তানি বেড়ে হয়েছে ১ হাজার ৬১৩ কোটি ডলার-গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি দশমিক শূন্য ৯ শতাংশ।

    বিজ্ঞাপন

    তৈরি পোশাকের পর দ্বিতীয় বৃহৎ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। নভেম্বরে এ খাতে রপ্তানি হয়েছে ৯ কোটি ৮৯ লাখ ডলার-গত বছরের তুলনায় ৫ দশমিক ১৪ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি হয়েছে ৫১ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি।

    অন্যদিকে তৃতীয় শীর্ষ রপ্তানি খাত কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে দেখা যাচ্ছে বড় ধস। গত নভেম্বর মাসে রপ্তানি হয়েছে ৮ কোটি ২৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। জুলাই–নভেম্বরে এ খাতে রপ্তানি আয় হয়েছে ৪৬ কোটি ডলার-প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ৮১ শতাংশে।

    চতুর্থ শীর্ষ খাত পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও কমছে। গত মাসে এ খাতে রপ্তানি হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ডলার, যা গত বছরের নভেম্বরে ছিল ৭ কোটি ৬৮ লাখ ডলার-কমেছে সাড়ে ১০ শতাংশ। তবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট রপ্তানি দাঁড়িয়েছে ৩৫ কোটি ডলারে, যেখানে সামান্য ১ দশমিক ৩৬ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা