• আইন-আদালত

    শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ

      প্রতিনিধি 12 October 2025 , 9:09:36 প্রিন্ট সংস্করণ

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ এই ঐতিহাসিক মামলার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।

    ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতেই প্রথমে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক পেশ করবেন।

    বিজ্ঞাপন

    এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে, আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এরই মধ্যে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

    ঐতিহাসিক এই মামলায় মোট ২৮ কার্যদিবসে জুলাই যোদ্ধা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৫৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদাতাদের মধ্যে ছিলেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সম্পাদক মাহমুদুর রহমান এবং শহীদ আবু সাঈদের বাবা।

    সাক্ষ্য প্রদানকালে প্রত্যেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯