• রাজনীতি

    ডাকসু ভিপি সাদিক কায়েম ঢাকা-৮ আসনে জামায়াতের প্রার্থী

      প্রতিনিধি 7 December 2025 , 10:49:00 প্রিন্ট সংস্করণ

    ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
    ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে ঢাকা-৮ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ অনেকেই গতরাতে পোস্ট দিয়েছেন। জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, আলোচনায় আছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    বিজ্ঞাপন

    তরুণ ছাত্রনেতা সাদিক কায়েম চলতি বছর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা-৮ আসনে ইতোপূর্বে জামায়াত ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে মনোনয়ন ঘোষণা করেছিল। এই আসনে সাদিক কায়েমকে লড়তে হবে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাসের সঙ্গে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু