• খেলা

    ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

      প্রতিনিধি 6 December 2025 , 12:29:18 প্রিন্ট সংস্করণ

    Trump
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানের শুরুতে ‘ফিফা শান্তি পুরস্কার’ গ্রহণ করেছেন তিনি । ট্রাম্প ছাড়াও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত আছেন। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

    ফিফা এই পুরস্কার ঘোষণা করে জানায়, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি দেয়াই এর উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন,‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’

    বিজ্ঞাপন

    এই পুরস্কার প্রতিবছর দেয়া হবে। তবে প্রথমবারের পুরস্কারটি ওয়াশিংটনে ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের দিন দেয়া হয়েছে। ফিফা সভাপতি ইনফান্তিনো আগে বলেছেন, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়েছে।

    তবে ফিফা এই পুরস্কারের জন্য কাউকে কীভাবে মনোনীত করা হবে, কীভাবে বিচার হবে—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব পায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের