• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ফরিদপুরে ইজিবাইককে বাসের চাপা: নিহত বেড়ে ৪

      প্রতিনিধি 5 December 2025 , 7:36:18 প্রিন্ট সংস্করণ

    ফরিদপুরে ইজিবাইককে বাসের চাপা: নিহত বেড়ে ৪। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইককে বাসের চাপা দেয়ার ঘটনায় আরও একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), নুরুন্নাহার বেগমের মেয়ে রিমু আক্তার (২৩) ও তার নাতি রায়হান (২ বছর ৬ মাস)। আরেকজন অজ্ঞাত পুরুষ (আনুমানিক ৫৬ বছর)।

    ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে অটোরিকশাটি (ইজিবাইক) ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পর বিকেল ৩টার দিকে আরও একজনের মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের