• আন্তর্জাতিক

    শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

      প্রতিনিধি 13 December 2025 , 5:25:57 প্রিন্ট সংস্করণ

    শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি। ছবি : সংগৃহীত
    শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে আবারও গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। তার সঙ্গে আরও অন্তত আটজন অধিকারকর্মীকেও আটক করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

    ২০২৪ সালে ডিসেম্বরে কারাগার থেকে সাময়িক মুক্তি পাওয়া নার্গিস মোহাম্মদিকে পূর্ব ইরানের মাশহাদ শহরে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে সম্প্রতি মারা যাওয়া আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণানুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। আলিকোরদিকে গত সপ্তাহে তার অফিসে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশন।

    বিজ্ঞাপন

    আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন নার্গিসের ঘনিষ্ঠ সহকর্মী ও পরিচিত অধিকারকর্মী সেপিদেহ ঘোলিয়ান। তিনি আগে তেহরানের এভিন কারাগারে নার্গিসের সঙ্গে বন্দি ছিলেন।

    নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশনের দাবি, স্মরণানুষ্ঠানে উপস্থিত সবাই শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তবুও তাদের গ্রেপ্তার করা হয়েছে, যা মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। নার্গিসের ভাই হামিদ মোহাম্মদি জানান, গ্রেপ্তারের সময় নার্গিসের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার পায়ে আঘাত করা হয় এবং চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়।

    নরওয়েজিয়ান নোবেল কমিটি এই গ্রেপ্তারকে নৃশংস আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরান সরকারের কাছে অবিলম্বে নার্গিস মোহাম্মদির অবস্থা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন