• অপরাধ

    শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

      প্রতিনিধি 4 December 2025 , 10:32:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতি মামলার আসামি শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    বুধবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে।
    উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    অভিযোগ রয়েছে, গ্রেপ্তার মনি ডিএমপির সাবেক বিতর্কিত কমিশনার (২০১৫–২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত। সেই প্রভাবকে পুঁজি করে এবং ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে তিনি অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছেন। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।

    পুলিশ জানায়, মনি বহুদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে। এছাড়া সহিংস ঘটনার দিক থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
    গ্রেপ্তার মনির শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র । পুলিশ জানিয়েছে, যারা মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা