• লাইফস্টাইল

    শীতে লেপ-কম্বলে মুখ ঢেকে ঘুমানো কি বিপদ?

      প্রতিনিধি 3 December 2025 , 7:49:09 প্রিন্ট সংস্করণ

    আরাম পেতে লেপ মুড়িয়ে ঘুমানো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশে শীত বইতে শুরু করেছে। অবশ্য গ্রাম এলাকায় আরো আগেই শীত টের পেয়েছে মানুষ। আর রাত বাড়তেই বাতাসের শীতলতা বাড়তে থাকে। শীতের সময় লেপ-কম্বল মুড়ো দিয়ে ঘুমানোর অভ্যাস অনেকেরই। বাড়তি উষ্ণতা আর আরাম পেতে এই যে অভ্যাস, সেটি অনেক সময় স্বাস্থ্যের জন্য ঝুঁকি! বিষয়টি জেনে নেয়া যাক-

    বিজ্ঞাপন

    বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ঠান্ডা ও শুষ্ক বাতাসের ফলে শীতকালে শ্বাসযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হয়। ঘুমের সময় মুখ ঢেকে রাখলে শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি হতে পারে, ঘুমের মান নষ্ট হতে পারে এবং শ্বাসযন্ত্রে বাড়তি চাপ পড়তে পারে। বিশেষত যাদের ফুসফুস সংক্রান্ত বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের এ ব্যাপারে সাবধান থাকা উচিত।

    অপরদিকে, বিষয়টি আরামদায়ক মনে হলেও-শীতকালের এই অভ্যাস মুখের চারপাশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে, অক্সিজেন গ্রহণ কমিয়ে দিতে পারে এবং ত্বকের আশেপাশে অতিরিক্ত উষ্ণতা ও আর্দ্রতা আটকে রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এতে শ্বাসকষ্ট বাড়তে পারে, ঘুমের মান আরও খারাপ হতে পারে, এমনকি হৃদ্‌রোগের ওপর প্রভাব ফেলতে পারে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা