• খেলা

    আয়ারল্যান্ডকে পরাজিত করে সিরিজ জিতল বাংলাদেশ

      প্রতিনিধি 2 December 2025 , 5:00:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ হারলেও পরের দুইটি জিতে সিরিজের ট্রফি নিজেদের কাছেই রাখল বাংলাদেশ।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। জবাবে ১৩.৪ ওভারে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

    বিজ্ঞাপন

    রান তাড়ায় বাংলাদেশের পক্ষে ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের ১১তম ফিফটিতে ৪ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি। এছাড়া চার নম্বরে নেমে ১ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন পারভেজ হোসেন ইমন।

    এর আগে বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। মোস্তাফিজ ৩ ওভারে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট।

    এক পর্যায়ে ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান ছিল আয়ারল্যান্ডের। সেখান থেকে পরের ১৪.৫ ওভারে মাত্র ৬৭ রানের ৯ উইকেট হারিয়েছে তারা। দলের সর্বোচ্চ ৩৮ রান করেছেন পল স্টারলিং।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা