• রাজনীতি

    খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, নেয়া হয়েছে ভেন্টিলেশনে

      প্রতিনিধি 1 December 2025 , 2:35:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির চেয়ারপারসান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন আবারও সঙ্কটাপন্ন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

    সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আজম খান।

    তিনি জানান, রোববার দিবাগত রাত দুইটার পর থেকেই খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন।

    বিজ্ঞাপন

    এদিকে, সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে সুস্থ্য করে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশি-বিদেশি চিকিৎসকরা।

    তবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে এখনও তথ্য জানায়নি তার চিকিৎসায় গঠিক মেডিক্যাল বোর্ড।

    লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়াসহ বেশকিছু সমস্যায় আক্রান্ত হওয়ায় সঙ্কটাপন্ন অবস্থায় গত রোববার (২৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই অবস্থায় তাকে দেখতে স্বল্প পরিসরে হলেও হাসপাতালের সামনে সামনে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা। উদ্দেশ্য, এক নজর কেবল নেত্রীকে দেখা আর তার স্বাস্থ্যের খবর নেওয়া।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:34 PM রোমেরোর স্বস্তি, তবুও শঙ্কা কাটছে না আর্জেন্টিনার 6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের 5:14 PM ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 4:30 PM কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 4:17 PM মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 4:05 PM আগামী বৈশাখ থেকে সারাদেশে গ্রামীণ খেলা আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা