• জাতীয়

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

      প্রতিনিধি 30 November 2025 , 3:39:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ব্যাচের শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরু করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন।

    রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তারা শাহবাগে অবস্থান নেন।

    এর আগে তারা সায়েন্স ল্যাব মোড়ে দুপুরের পর থেকেই পথে বসে অবস্থান নেন।

    সেখান থেকে কর্মসূচি শেষ করে তারা শাহবাগে এসে পরিষ্কারভাবে ক্লাস শুরুর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    বিজ্ঞাপন

    শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় তারা চরম অসন্তোষে আছেন।

    দ্রুত ক্লাস শুরু না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

    গত ২৩ সেপ্টেম্বর ইউনিভার্সিটির পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ এবং বিষয় ও কলেজ চয়েজের ফলাফল প্রকাশ করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল- নির্বাচিত শিক্ষার্থীদেরকে ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করতে হবে এবং ৩০ অক্টোবর থেকেই ক্লাস শুরুর কথা ঘোষণা করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ