• খেলা

    ত্রিদেশীয় সিরিজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

      প্রতিনিধি 26 November 2025 , 5:34:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

    আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে।

    ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে গতকাল জাতীয় স্টেডিয়ামে কনফারেন্স রুমে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমি আগেও বলেছি আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তাদের বিরুদ্ধে কিভাবে খেলবো সে সম্পর্কে কোচ ইতোমধ্যেই আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ টুর্নামেন্টে আমরা ভাল কিছু করে দেখাবো ও দেশকে ভাল ফুটবল উপহার দিব।’

    বিজ্ঞাপন

    মালয়েশিয়ান নারী ফুটবল দলের কোচ জোয়েল করনেলি বলেছেন তারা বাংলাদেশ ও আজারবাইজানের মত শক্তিশালী দুটি দলের বিরুদ্ধে খেলতে এখানে এসেছেন।

    বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছে। সে কারনেই দুটি ভাল দলের বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য সৌভাগ্যের এবং তারা ম্যাচগুলো উপভোগ করতে চান।

    সিরিজে মালয়েশিয়ার লক্ষ্য প্রসঙ্গে করনেলি বলেছেন মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ধরনের টুর্নামেন্ট সত্যিই কার্যকর। তিনি আশা করেন তার দল ভাল খেলবে এবং দুটি ম্যাচে জয়ী হবে।

    আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর মাঝে ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আজারবাইজান।

    বাংলাদেশ দল : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়), কোহাতি কিসকু, মামনী চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), মোসা: হালিমা আখতার, মোসা: জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মোসা: মুনকি আখতার, স্বপ্না রানি, উমেলা মার্মা, শাহেদা আক্তার রিপা, মোসা: সুলতানা, মোসা: সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্না চাকমা, সিনহা জাহান শিখা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প