• রাজনীতি

    ইনসাফভিত্তিক দেশ গড়তে নির্বাচনে আলেমদের সহযোগিতা প্রয়োজন: তারেক রহমান

      প্রতিনিধি 23 November 2025 , 6:40:32 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি; ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে নির্বাচনে আলেমদের সহযোগিতা প্রয়োজন। ভিন্ন মত যাতে সমাজে বিশৃঙ্খলা বা ফেৎনা তৈরি না করে-সে বিষয়ে আলেমদের সতর্ক থাকতে হবে। এ ছাড়াও ইসলাম এবং মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে বিএনপি সোচ্চার। এ কথা উল্লেখ করে-হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা উপস্থাপন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে’ বলেও মন্তব্য করেন তিনি।

    রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    ইমাম-খতিবদের রাষ্ট্র সংস্কার কাজের বাইরে রেখে অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, মসজিদ কমিটির ওপর ইমাম মুয়াজ্জিনদের চাকরি নির্ভর থাকা উচিত নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলস বাস্তবায়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে।

    এ সময়, ‘শাপলা চত্বরে হানাদার বাহিনীর মতো ক্র্যাকডাউন চালানো হয়েছিল’ বলে অভিযোগ করে তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের তাবেদারি শাসন প্রমাণ করেছে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই। ইনসাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচন ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চান তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা