• রাজনীতি

    এনসিপির মনোনয়ন নিচ্ছেন রিকশা চালক সুজন

      প্রতিনিধি 20 November 2025 , 11:22:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই বিপ্লবের সময় রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দু’হাত তুলে স্যালুট-এই একটি মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠেন রিকশা চালক সুজন। এবার সেই সুজনই আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নামছেন।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র কেনার কথা নিশ্চিত করেছেন দলীয় সূত্রগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষের কাছে সুজন হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক। অনেকে তাকে “মানুষের রাজনীতি”র নতুন মুখ হিসেবেও দেখেছেন।

    তার মনোনয়নপত্র কেনার ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনেও হালকা আলোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, জুলাই বিপ্লবের জন্ম দেওয়া সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবার হয়তো নির্বাচনের পথেও দেখা যাবে। সুজন বলেন, “মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।”

    একসময় রাস্তায় রিকশা চালানো মানুষটির রাজনৈতিক যাত্রা এবার শুরু হচ্ছে নতুন দিগন্তে-এমনটাই মনে করছেন তার সমর্থকেরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা