• অপরাধ

    ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার হলো ডাকাতির কবলে পড়া ৪৬টি মহিষসহ দুইটি ট্রাক

      প্রতিনিধি 18 November 2025 , 12:46:48 প্রিন্ট সংস্করণ

    উদ্ধার হলো ডাকাতির কবলে পড়া ৪৬টি মহিষসহ দুইটি ট্রাক
    উদ্ধার হলো ডাকাতির কবলে পড়া ৪৬টি মহিষসহ দুইটি ট্রাক
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজীপুর সদরের হারিনাল বাজারে গতকাল (১৭ নভেম্বর) সোমবার বিকেল পৌনে পাঁচটায় এক পথচারীর ফোনকলের মাধ্যমে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ডাকাতির তথ্য পাওয়া যায়। কলার জানায়, মহিষভর্তি দুইটি ট্রাক থেকে ড্রাইভারদের মারধর করে নামিয়ে দিয়ে ডাকাতরা ট্রাক দুটি নিয়ে পালিয়ে গেছে।

    ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ আকবর হোসেন দ্রুত গাজীপুর সদর থানায় বিষয়টি জানিয়ে উদ্ধার কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টি তদারকির দায়িত্বে ছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মোঃ আব্দুল বারী।

    বিজ্ঞাপন

    পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক কিমি. ধাওয়ার পর গাজীপুর সদরের মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে ডাকাতি হওয়া ট্রাক দুটি আটক করতে সক্ষম হয়। এসময় একজন ডাকাতকে গ্রেফতার করা হয়, কিন্তু অপর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাতের নাম শামীম আহমেদ (৩২), যিনি স্থানীয়ভাবে মুরগী শামীম ও গোল্ডেন শামীম নামে পরিচিত।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিষবোঝাই ট্রাক দুটি সিলেট থেকে রাজশাহী যাচ্ছিল, পথে গাজীপুরে ডাকাতির শিকার হয়। ডাকাতির এ ঘটনায় ট্রাকের ড্রাইভার লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বাকী ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা