• খেলা

    পাকিস্তানের ম্যাচে মাথা ফেটে হাসপাতালে বাংলাদেশী খেলোয়াড়

      প্রতিনিধি 13 November 2025 , 5:25:48 প্রিন্ট সংস্করণ

    মাথায় আঘাতপ্রাপ্ত রোমান। ছবি: সংগৃহীত
    মাথায় আঘাতপ্রাপ্ত রোমান। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‎হকি বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার পরপরই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় মাঠ ছেড়েছেন রোমান সরকার।

    বিজ্ঞাপন

    আক্রমণাত্মক খেলতে থাকা পাকিস্তান প্রথম কোয়ার্টারের ৪ মিনিটে পেয়ে যায় গোল। সেই গোলের আগে নিজেদের বক্সে পাকিস্তানের এক খেলোয়াড়ের শট ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পান রোমান। টার্ফে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে রক্ত বের হওয়া শুরু করে তাঁর মাথা থেকে। মাথায় ব্যান্ডেজ লাগানো অবস্থায় এরপর স্ট্রেচারে করে স্টেডিয়াম থেকে হাসপাতালে পাঠানো হয় তাঁকে।

    শুরুতেই অভিজ্ঞ খেলোয়াড়কে হারানোর পর পেনাল্টি হজম করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে অধিনায়ক আম্মাদ শাকিল ভাটের গোলে এগিয়ে যায় পাকিস্তান। ডান দিক দিয়ে উঁচু করে নেওয়া শট ঠেকানোর কোনো সুযোগই পাননি বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর।

    প্রথম কোয়ার্টারে শেষটা বাংলাদেশ করে স্বস্তি নিয়ে। ১৫ মিনিটে রিভার্স হিটে দারুণ এক গোলে স্বাগতিকদের সমতায় ফেরান হুজাইফা হোসেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:36 PM জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ 1:59 PM ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা 1:55 PM বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা 1:11 PM অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার 12:56 PM বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে চলে যাব: রাষ্ট্রপতি 12:41 PM যশের ডাবল লুকে তোলপাড় 12:30 PM অস্থির মাদ্রিদ, অনিশ্চিত মাস্তানতুয়োনো 12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু 11:55 AM সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারের 11:49 AM ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সব আরোহী নিহত