• জাতীয়

    ডাকসু নির্বাচন: বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ দিন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ

      প্রতিনিধি 8 September 2025 , 9:35:48 প্রিন্ট সংস্করণ

    - ঢাকা মহানগর পুলিশ এর লোগো। (ফাইল ছবি)।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় আগামী ৩ দিনের জন্য সব ধরনের আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ৮টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে এবং বলবৎ থাকবে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)–এর ২৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    উল্লেখ্য, মঙ্গলবার ডাকসু নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এ উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি