• সর্বশেষ সংবাদ স্ক্রল

    কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

      প্রতিনিধি 11 November 2025 , 6:15:04 প্রিন্ট সংস্করণ

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুষ্টিয়ায় জেলি (রাসায়নিক দ্রব্য) মেশানো চিংড়ি বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ৬ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২৭ কেজি জেলিযুক্ত চিংড়িও জব্দ করে ধ্বংস করা হয়েছে।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (১১ নভেম্বর) কুষ্টিয়া পৌর বাজারে এই অভিযান পরিচালনা করেন, অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। তিনি বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে’।

    অভিযানে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারের আড়তদারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খুচরা বিক্রেতা পাতু, রাজু ও মনোয়ার মাছের দোকানের ৩ জনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা 2:36 PM সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য 2:18 PM নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট