• বিনোদন

    আবরার ফাহাদকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

      প্রতিনিধি 11 November 2025 , 1:53:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলা গানের ভুবনে এক অনন্য নাম প্রিন্স মাহমুদ। মাতৃভূমি, একুশে ও বায়ান্নর চেতনা, প্রেম-বিরহের অনুভূতি, উৎসব-আনন্দ কিংবা জন্ম-মৃত্যু সবকিছুতেই ছোঁয়া থাকে তার গানে। কখনো বাবা-মা-বোনের সম্পর্ক, কখনো আবার এসিড নিক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ-বিষয়ের বৈচিত্র্যে প্রিন্স মাহমুদের গান আজও সময়কে ছাপিয়ে যায়।

    বিজ্ঞাপন

    তিন দশকেরও বেশি সময় ধরে গীতিকবি ও সুরকার হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিটি গানে শোনা যায় সময়, সমাজ ও মানুষের গল্প। তাই তার নতুন আয়োজন মানেই শ্রোতাদের মধ্যে আলাদা কৌতূহল। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রিন্স মাহমুদ জানিয়েছেন, ছয় বছর আগে ছাত্রলীগ নেতাদের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে একটি গান তৈরি করেছেন তিনি।

    নিজের ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, আবরার ফাহাদকে নিয়ে একটা গান করেছি। এটি আমার সেরা গানের একটি হতে যাচ্ছে। প্রতিটি লাইন সবার প্রিয় হবে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনেক বড় আয়োজনে আসছি।

    এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুসারীদের আগ্রহ তুঙ্গে। অনেকে জানতে চাচ্ছেন গানটি নিয়ে বিস্তারিত। সে প্রশ্নের জবাবে প্রিন্স মাহমুদ ইঙ্গিত দিয়েছেন আরও বৃহৎ এক সংগীত আয়োজনের।

    তিনি বলেন, “কেউ কিছু করছে দেখে আমি করি-এমন নয়”। সময়ের তাগিদে নয়, প্রস্তুতি নিয়েই কাজ শুরু করি। সম্প্রতি বেশকিছু বাণিজ্যিক কাজ ছেড়েছি শুধু আবরার ফাহাদসহ জুলাই শহীদদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:48 PM ২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী 9:32 PM ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট ৩ মার্চ থেকে 9:26 PM ইংরেজি নিয়ে মেসির আক্ষেপ 9:03 PM পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী 8:56 PM ব্যাংকিং খাত নিয়ে কী পরিকল্পনা, জানালেন নতুন গভর্নর 8:50 PM গভর্নর পদে পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী 8:32 PM রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের 6:17 PM দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক 6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের