• খেলা

    টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

      প্রতিনিধি 11 November 2025 , 9:24:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে। কোন দল আগে ব্যাটিং-বোলিং করবে, তা নির্ধারণে হয়ে গেল টস। সিলেটে টসে হেরেছে বাংলাদেশ। তারা বোলিং পেয়েছে। আগে ব্যাটিং করবে আয়ারল্যান্ড।

    এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেলেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। বাংলাদেশের হয়ে শুধু টি–টোয়েন্টি খেলেছেন তিনি। লম্বা সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফর্ম করছিলেন মুরাদ। ৩৯টি ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার। মুরাদকে টেস্ট ক্যাপ পরান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

    দুই পেসার ও তিন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    ২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।

    ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি জিতেছে তারা, হেরেছে সাতটি। এনিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

    বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

    আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:32 PM আরও ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহার 2:36 PM জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ 1:59 PM ফ্যামিলি কার্ড বিতরণের তারিখ ঘোষণা 1:55 PM বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা 1:11 PM অনলাইন জুয়ার ‘হোতা’ মুকুল গ্রেপ্তার 12:56 PM বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে চলে যাব: রাষ্ট্রপতি 12:41 PM যশের ডাবল লুকে তোলপাড় 12:30 PM অস্থির মাদ্রিদ, অনিশ্চিত মাস্তানতুয়োনো 12:12 PM প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু 11:55 AM সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারের