• বিনোদন

    মা হলেন ক্যাটরিনা কাইফ

      প্রতিনিধি 7 November 2025 , 2:14:01 প্রিন্ট সংস্করণ

    ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।
    ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার স্বামী, অভিনেতা ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।

    শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) সকালে সামাজিক মাধ্যমে ভিকি কৌশল নিজেই এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

    একটি পোস্টে ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ সঙ্গে যোগ করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি।

    বিজ্ঞাপন

    ২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনা ও ভিকি একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর থেকেই বলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন তারা। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায় চলচ্চিত্র অঙ্গনে।

    লন্ডনে মায়ের কাছে দীর্ঘ সময় অবস্থান, চলচ্চিত্রের কাজ থেকে বিরতি এবং তীর্থযাত্রায় যাওয়া—সবকিছু মিলিয়ে সেই গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে দম্পতি পেলেন তাদের প্রথম সন্তানের মুখ দেখার আনন্দ।

    গত সেপ্টেম্বর মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম