• জাতীয়

    ১ সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে সরকারের আহ্বান

      প্রতিনিধি 3 November 2025 , 1:12:25 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই সনদের আদেশ জারি নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    সোমবার (৩ নভেম্বর) দুপুরে পরিষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়াকালে এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    আইন উপদেষ্টা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বহু সিদ্ধান্ত নিজেরা নিয়েছে। সরকার এ পর্যন্ত বহু আনুষ্ঠানিক আলোচনার আয়োজন করেছে। সরকার এখন আর কোনো আয়োজন করবে না।

    তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিকূল সময়ে বহু আন্দোলন করেছেন ও নির্যাতনের শিকার হয়েছে। তারা নিজ উদ্যোগে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে বলে প্রত্যাশা করছি।

    একটি রাজনৈতিক দল থেকে ঐকমত্য কমিশন সম্পর্কে যে অভিযোগ করা হয়েছিল এ সম্পর্কে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, আমরা আশা করছি এ ব্যাপারেও তারা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন, অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি