• সারাদেশ

    ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক

      প্রতিনিধি 30 October 2025 , 12:00:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কঠিন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক।

    তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এ লড়াইয়ে আমাদের এক হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    বিজ্ঞাপন

    পারভেজ মল্লিক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দলের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট বার্তা দিয়েছেন-ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

    পারভেজ মল্লিক আরও বলেন, ‘যে-ই দলের প্রার্থী হোন, তিনি আমাদের সবার প্রার্থী। আমরা এক হয়ে মাঠে নামব, কারণ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেই আমাদের বিশ্বাস।

    বিএনপি নেতা আরও বলেন, ‘জনগণের কল্যাণ ও দেশের স্বার্থই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, প্রতিটি পাড়া-মহল্লায়, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি-এই শক্তিকে ছিন্ন করতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা