• খেলা

    সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 29 October 2025 , 6:17:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হারের পর আজ সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। অবশ্য এরকম বাঁচা মরার ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি লিটনের।

    প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে অধিনায়ক শাই হোপের ২৮ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস ও রোভম্যান পাওয়েলের শেষ ওভারে তিন ছক্কার ঝড়ে এবং পরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় বড় জয় পেয়েছিল অতিথিরা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আজও তারা নামছে আত্মবিশ্বাসী ভঙ্গিতে।

    বিজ্ঞাপন

    অন্যদিকে বাংলাদেশ দল আজ একটি পরিবর্তন নিয়ে নেমেছে, দলে ফিরেছেন জাকের আলী। ব্যাটারদের দায়িত্ব এবার আরও বেশি-বিশেষ করে লিটন দাস, তাওহীদ হৃদয় ও তানজিদ হাসানদের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ানোর আশা টাইগারদের।

    বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ: অ্যালিক আতানাজ, ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শারফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেডেন সিলস।

    চট্টগ্রামের উইকেট আজ ব্যাটিং–বান্ধব হবে বলে আশা করা হচ্ছে। তাই শুরু থেকেই লড়াই হবে বলের গতির বিপরীতে ব্যাটের জবাবের। সিরিজ টিকিয়ে রাখতে বাংলাদেশ কী পারবে জয়ের পথ খুঁজে পেতে-দৃষ্টি এখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প