• খেলা

    চট্টগ্রামের সিআরবিতে ট্রফি হাতে লিটন-হোপ

      প্রতিনিধি 26 October 2025 , 3:15:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ টুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার স্মারকের অংশ হিসেবে টি-টোয়েন্টির ট্রফি উন্মোচনেও ঐতিহাসিক একটি স্থান বেছে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের প্রায় একশ বছর পুরোনো সিআরবিতে (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।

    রোববার দুপুরে টি-টোয়েন্টি সিরিজের জন্য বানানো ট্রফি হাতে সিআরবিতে ফটোসেশন করেন লিটন কুমার দাস ও শাই হোপ। দীর্ঘ দিনের ঐতিহ্যের অংশ, পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনেও ছবি তোলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

    চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার শুরু দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু খেলা।

    বিজ্ঞাপন

    ওয়ানডে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতেও নিশ্চিতভাবেই ট্রফিটি নিজেদের কাছে রাখতে চাইবে বাংলাদেশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠ থেকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল তারা।

    সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি একাধিক ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২টি জিতেছে তারা আর বাকি দুই সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা।

    ম্যাচের হিসেবে এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের জয় ৮ ম্যাচে আর ক্যারিবিয়ানরা জিতেছে ৯ ম্যাচ। ফল আসেনি বাকি দুই ম্যাচে।

    টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক ফলাফলও দারুণ। সবশেষ ৪ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়েছে তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:31 PM রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রির উদ্যোগ টিসিবির 4:22 PM পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 4:09 PM ১৮ ফেব্রুয়ারী থেকে রমজান মাসের পুরাটাই হাইস্কুল বন্ধ: হাইকোর্টের নির্দেশ 3:50 PM সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে: সেনাপ্রধান 2:55 PM যমুনায় থাকবেন নতুন প্রধানমন্ত্রী 2:33 PM অগোচরে চলে গেল সুন্দরবন দিবস 2:03 PM সোমবার বিকালে বাইতুল মোকাররমের উত্তর গেইটে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল 1:28 PM সাময়িক নিষেধাজ্ঞা স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ 12:56 PM এবার জ্যাকুলিনকে হেলিকপ্টার দিলেন প্রেমিক 12:12 PM ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে?