• শিরোনাম

    মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন নিয়ন্ত্রণে, সবশেষ তথ্য জানাল ফায়ার সার্ভিস

      প্রতিনিধি 25 October 2025 , 8:45:11 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ১২ টা ৫ মিনিটে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে কারো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

    মো. ছালেহ উদ্দিন বলেন, ভবনটির যে ফ্লোরে আগুন লাগে, সেখানে পরিত্যক্ত মালামাল রাখা ছিল। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এখন আর আগুন বাড়ার আশঙ্কা নেই, আগুন নেই বললেই চলে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হবে।

    এর আগে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:44 PM সৌদিতে বুধবার থেকে রোজা শুরু 10:40 PM প্রধানমন্ত্রীর একান্ত ও সহকারী একান্ত সচিব নিয়োগ 9:17 PM মাঠ থেকে মন্ত্রিসভায়: ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আমিনুল হক 8:54 PM মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ 8:35 PM বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান 8:29 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ 7:52 PM স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ থেকে বিএনপির প্রতিমন্ত্রী 7:41 PM নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি, বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা 7:33 PM ইতিহাস গড়লেন প্রধান নির্বাচন কমিশনার-এ এম এম নাসির উদ্দিন 7:27 PM কেন নির্বাচিত সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী প্রয়োজন!