• অর্থনীতি

    বাংলাদেশ-কোরিয়া নতুন অর্থনৈতিক চুক্তি করবে

      প্রতিনিধি 24 October 2025 , 3:11:33 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দ্রুত সময়ের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) চূড়ান্ত করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। গতকাল বৃহস্পতিবার সিউলে বাংলাদেশ ও কোরিয়ার প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দক্ষিণ কোরিয়ার পক্ষে দেশটির বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু এবং বাংলাদেশের পক্ষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষই সিইপিএ চুক্তিকে সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে বর্ণনা করে। তারা বলেন, এই চুক্তি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রাক্কালে নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার পথ উন্মুক্ত করবে।

    বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের আস্থাভাজন উন্নয়ন সহযোগী। আমরা চাই সিইপিএ দ্রুত চূড়ান্ত হোক। এ চুক্তি হলে ইলেকট্রনিকস, মবিলিটি, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল, অবকাঠামোসহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগ আরও বাড়বে।
    দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বলেন, বাংলাদেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। আধুনিক উৎপাদন ও সেবা খাতে বাংলাদেশের অগ্রগতি সত্যিই প্রশংসনীয়। দক্ষিণ কোরিয়া এই উন্নয়ন যাত্রার অংশীদার হতে আগ্রহী।

    উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পরিমাণ প্রায় ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। দেশে ১৫০টিরও বেশি কোরিয়ান কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। দক্ষিণ কোরিয়া
    এখন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:00 PM ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি সম্পন্ন: ইসি 7:50 PM ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের 7:04 PM অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুলের সন্তোষ প্রকাশ 5:51 PM জুমা’র নামাজে যাওয়ার পথে এলাকাবাসীর সাথে তারেক রহমানের কুশল বিনিময় 5:40 PM নির্বাচনে ৬০ দশমিক ২৬ শতাংশ গণভোটে-হ্যাঁ এর জয় 5:05 PM ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭টির আনুষ্ঠানিক ফল ঘোষণা 4:39 PM ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা 3:57 PM জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে: নির্বাচন কমিশন 12:52 PM তিন দিনের মধ্যে শপথ, পড়াবেন কে? 12:46 PM যেভাবে রাষ্ট্রপতি পুত্র থেকে একক নেতা তারেক রহমান