• অন্যান্য

    ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

      প্রতিনিধি 23 October 2025 , 12:57:33 প্রিন্ট সংস্করণ

    ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
    ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    বিজ্ঞাপন

    এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) লড়ির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন।

    তার পরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।

    শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯