• লাইফস্টাইল

    ত্বকের যত্নে মুগ ডালের ব্যবহার

      প্রতিনিধি 22 November 2025 , 4:18:06 প্রিন্ট সংস্করণ

    সংবেদনশীল ত্বকের উপযোগী, মুগ ডালের গুঁড়া। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মুগ ডালের গুঁড়া বা বেসন প্রাকৃতিক ক্লিনজার এবং এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি ত্বকের মৃত কোষ, ময়লা ও অতিরিক্ত তেল দূর করে পরিষ্কার ও উজ্জ্বল করে। এর গুঁড়া মিহি হওয়ায় ত্বকের জন্য মৃদু এক্সফোলিয়েন্টের কাজ করে। এটি সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী।

    এ ছাড়াও ব্রণ এবং ব্ল্যাকহেডস দূর করতে এর ভূমিকা রয়েছে। এতে ত্বক শুষ্ক হলে নরম হয় ও উজ্জ্বল হয় এবং বিভিন্ন ধরনের চর্মরোগ; যেমন একজিমা ও চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়। এর ব্যবহার কিন্তু খুব সহজ।

    বিজ্ঞাপন

    কীভাবে করবেন: মুগ ডাল সাধারণত সারা রাত কাঁচা দুধ বা পানি দিয়ে ভিজিয়ে রেখে পরদিন তা দিয়ে মিহি পেস্ট তৈরি করে ত্বকে লাগানো হয়। এ ছাড়া সহজ ফেসপ্যাক তৈরি করতে মুগ ডালের গুঁড়া বা বেসনের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করা যায়। এটি মুখ ও গলায় ১৫-২০ মিনিট ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রং উজ্জ্বল ও কোমল করতে সহায়তা করবে।

    অপরদিকে, ত্বক বেশি তৈলাক্ত হলে দই ও মুগ ডালের গুঁড়া মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এটি তেল নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ছাড়া এই পেস্টে দই, মধু, গোলাপজল, কমলার খোসা, অ্যালোভেরা, হলুদ ইত্যাদি উপাদান মিশিয়ে ত্বকের সমস্যা অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। মুগ ডালের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ নিরাময় ক্ষমতা ত্বকের জ্বালাপোড়া ও বলিরেখা সমস্যা কমাতে সাহায্য করে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন