• লাইফস্টাইল

    হজমের জন্য আদার বিকল্প নেই!

      প্রতিনিধি 6 September 2025 , 7:45:06 প্রিন্ট সংস্করণ

    - রান্নায় একটি প্রধান অনুষঙ্গ মসলা হচ্ছে আদা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আমাদের প্রতিদিনের রান্নায় একটি প্রধান অনুষঙ্গ মসলা হচ্ছে আদা। অপরদিকে সর্দি-কাশি দূর করতে কিংবা ভারী খাবারের পর ভালো হজমের জন্য আদার বিকল্প নেই। চা থেকে শুরু করে যে কোনো মসলাদার খাবারে গুরুত্ব বহন করে আদা।

    রান্না ছাড়াও অনেক মুখরোচক খাবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদা। এর রয়েছে অনেক উপকারিতা। প্রতিদিন আদা খেলে শরীরের কী উপকার হয়; জেনে নেয়া যাক আদা সম্পর্কে-

    বিজ্ঞাপন

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আদা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অন্যতম সেরা প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায়। কাটা আদা, দারুচিনি এবং লেমনগ্রাস ১ কাপ গরম পানিতে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে নিন এবং মধু যোগ করুন। এই পানীয় পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

    হজমে সহায়ক: পেটে গ্যাস কিংবা বমি ভাব হলে, সামান্য আদা মুখে দিয়ে চিবিয়ে রস খেয়ে ফেলুন। দেখবেন হজমের সমস্যা দূর করতে এটি কতটা উপকারি। আদা অন্ত্রকে রক্ষা করে এবং মুখের স্বাদ ফিরিয়ে আনে এবং হজম রস প্রবাহিত করে বলে জানা গেছে।

    গলা ব্যথা প্রশমিত করে: অপরদিকে, এক কাপ আদা চা ঠান্ডা লাগার লক্ষণ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। আদা বুকের কফ দূর করাসহ গলা ব্যথা প্রশমিত করে। এ ছাড়াও ঠান্ডা জনিত অসুস্থতায় শরীরে প্রয়োজনীয় উষ্ণতা প্রদান করে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু