• খেলা

    ৩৮ বছর বয়সে অভিষেকেই বিশ্বরেকর্ড আফ্রিদির

      প্রতিনিধি 22 October 2025 , 5:05:09 প্রিন্ট সংস্করণ

    অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন আসিফ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো
    অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন আসিফ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে বিরল এক কীর্তির মালিক হলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক করে তিনি শুধু পাকিস্তানের তৃতীয় সর্বাধিক বয়সী অভিষেককারীই নন, একইসঙ্গে গড়েছেন এক বিশ্বরেকর্ড। অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

    বিজ্ঞাপন

    রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে ইতিহাসে নাম লেখান আসিফ। ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ডটি ৯২ বছর পর এসে ভেঙে দিলেন পাকিস্তানের এই অভিজ্ঞ স্পিনার।

    আসিফের রেকর্ড গড়া উইকেটটি ছিল সাইমন হার্মার, তাকে এলবিডব্লিউ করে ইতিহাসে নিজের নাম লেখান তিনি।

    অভিষেকে দুই ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে ম্যারিয়টেরই, তিনি ১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন। যদিও এরপর আর কোনো টেস্ট খেলেননি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:53 PM বইমেলায় যাচ্ছেন না-৩৫০ প্রকাশক, চুড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 7:41 PM ইউনূস সেন্টারে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা 7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম